← ব্লগ
আপডেট·১০ মে, ২০২৫·৩ মিনিট পড়া

নতুন ফিচার: টপিক পেজ এখন আরও সমৃদ্ধ

গলির গল্প দল

গলির গল্পে টপিক পেজ নতুনভাবে সাজানো হয়েছে। আগে একটি বিষয়ের অধীনে সব লেখা একসাথে দেখা যেত, কালক্রমিক ক্রমে। এখন প্রতিটি টপিক পেজে সম্পাদকীয়ভাবে বাছাই করা লেখা উপরে থাকবে, পরে সাম্প্রতিক প্রকাশিত লেখাগুলো।

এর ফলে একটি বিষয়ে নতুন পাঠক এলে ভালো লেখাটা আগে পাবে। নতুন বিষয় যোগ হওয়ার আগে সম্পাদক দলের অনুমোদন লাগবে।