← ব্লগ
সাহিত্য·২ মে, ২০২৫·৭ মিনিট পড়া

বাংলায় ডিজিটাল সাহিত্যের ভবিষ্যৎ

গলির গল্প দল

বাংলা সাহিত্য এখন একটা সংকটে আছে যেটা নিয়ে খোলাখুলি কেউ বলে না। প্রকাশনা শিল্প টিকে আছে কিছু পরিচিত নামের উপর ভর করে। নতুন লেখকের বই ছাপা হয় না, ছাপা হলে বিক্রি হয় না, বিক্রি না হলে পরেরটা ছাপা হয় না। এই চক্র থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এখন ডিজিটাল।

কিন্তু ডিজিটাল বাংলা সাহিত্যের অবস্থাও ভালো না। Facebook এ লেখা মানেই reaction এর জন্য লেখা। গভীর কিছু লিখলে reach কমে। সহজ আবেগ বেশি ছড়ায়। এই পরিবেশে গুরুত্বপূর্ণ লেখা টিকে থাকতে পারে না।

সমাধান একটাই — এমন জায়গা দরকার যেখানে লেখা algorithm এর উপর নির্ভরশীল না। বাংলা ডিজিটাল সাহিত্যের ভবিষ্যৎ নির্ভর করছে এই ধরনের platform তৈরি হওয়ার উপর।